শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মগবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো প্রাইভেটকার

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। রেল আসার আগ মুহূর্তে প্রাইভেটকারের সবাই নেমে যাওয়ায় কেউ হতাহত হননি।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ৬টা ২০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে মগবাজার এলাকায় যানজট ছিল। কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন মগবাজার আসার আগ মুহূর্তে একটি প্রাইভেটকার রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। এর মধ্যে ওই সময়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

এছাড়া পাশে থাকা একটি হাইচ মাইক্রোবাস, একটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেলেও ধাক্কা লাগে।

এ বিষয়ে হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাওয়ান বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাদের নাম-পরিচয় রেখে ছেড়ে দেব। একটি রেকার আনা হয়েছে, গাড়িটি পৌঁছে দেওয়ার জন্য।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের