,

দি‌ল্লির দারস্থ হওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা

news-image

নিজস্ব প্রতিবেদক : মে‌ক্সিকোর ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের দি‌ল্লির দারস্থ হতে হয়। তবে এখন থে‌কে দি‌ল্লিতে না গিয়ে বাংলাদেশি নাগরিকরা মে‌ক্সিকোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো দূতাবাস বা কনস্যুলেটে ভিসার জন‌্য আবেদন জমা দিতে পারবেন।

রোববার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানিয়েছে।

‌বিজ্ঞ‌প্তিতে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো। মেক্সিকান সরকারের নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসার আবেদন জমা দিতে পারবেন।

মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের বৈধ ভিসা ও পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ১৮০ দিন মেক্সিকোতে প্রবেশ সুবিধা পাওয়া যায়। এ ছাড়া গ্রেট ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড বা শেনজেন এলাকার মধ্যে থাকা যেকোনো দেশের ভিসা থাকলেও এ সুবিধা পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট