শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বনশ্রীতে আলিফ বাস উল্টে খালে

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর বনশ্রীতে একটি যাত্রীবাহী বাস উল্টে খালে পড়েছে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীদের হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ শুরু করেছে।

শনিবার (৩০ নভেম্বর) বিকেলে ৫টা ৪২ মিনিটে এই দুর্ঘটনার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, শনিবার বিকেল ৫টা ৪২ মিনিটে রাজধানীর বনশ্রীর মেরাদিয়া বাজারের সামনে আলিফ পরিবহনের একটি বাস উল্টে খালে পড়ে যায়। পরে খাল থেকে বাসটি উদ্ধার করতে পুলিশ আমাদের খবর দেয়। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে এবং উদ্ধার পরিচালনা করছে।

এই বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাপ উদ্দিন মাহমুদ বলেন, এই দুর্ঘটনায় ৫ থেকে ৭ জন সামান্য আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে বলে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো নিহত হওয়ার খবর পায়নি।

আমরা লোক মুখে যতটুক জানতে পেরেছি বাসটি ছিল রাস্তার বাম পাশে। আর খাল হচ্ছে রাস্তার ডান পাশে। এখন প্রশ্ন হচ্ছে রাস্তার বাম পাশের গাড়িটি কীভাবে ডান পাশে এসে খালে পড়েছে। অনেকে বলছেন একজন নারী যাত্রীকে নামাতে গিয়ে বাসের চালকের সঙ্গে যাত্রীদের ঝগড়া হয়। এতে রাগ করে চালক বাসটি খালের দিকে নিয়ে যেতে পারেন। চালক রাগ করে এমন করতে পারেন, তবে বিষয়টি নিশ্চিত নয়। আমরা বিষয়টি জানার জন্য তদন্ত করছি।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের