,

জিম্বাবুয়েকে ইতিহাস গড়তে দেয়নি পাকিস্তান

news-image

ক্রীড়া ডেস্ক : বৃষ্টি আইনে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতেছিল জিম্বাবুয়ে। আর একটি ম্যাচ জিতলেই নিজেদের করে নিতে পারত সিরিজ। সঙ্গে প্রথমবারের মতো পেত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ। সেই ইচ্ছে অপূর্ণই থেকে গেল জিম্বাবুয়েনদের।

ঘুরে দাঁড়িয়ে পরের দুই ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজটাও নিশ্চিত করে নিয়েছে পাকিস্তান। আজ বুলাওয়েতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে ৯৯ জিতেছে তারা। নেতৃত্ব পাওয়ার পর এ নিয়ে টানা দুই ওয়ানডে সিরিজ জিতলেন মোহাম্মদ রিজওয়ান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে কামরান গোলামের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে বড় স্কোর পায় পাকিস্তান। ৬ উইকেটে করে ৩০৩ রান। গোলাম ৯৯ বলে ১০ চার ও ৪ ছয়ে করেন ১০৩। ফিফটি পেয়েছেন ওপেনার আবদুল্লাহ শফিক (৫০)। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন সিকান্দার রাজা ও রিচার্ড এনগারাভা।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ১০ রানে হারিয়ে বসে ২ উইকেট। সেই ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। ২৫.৫ ওভারে জিম্বাবুয়ের স্কোর দাঁড়ায়—১২৩/৫। ক্রেইগ আরভিন ছাড়া তাদের টপ অর্ডারদের আর কেউ ইনিংস বড় করতে পারেননি। ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম ফিফটি পাওয়া জিম্বাবুয়ে অধিনায়ক আমের জামালের বলে বোল্ড হওয়ার আগে ৬৩ বলে করেন ৫১ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন ব্রায়ান বেনেট। শেষ দিকে এনগারাবা ১৭ রান করে হারের ব্যবধান কমিয়েছেন। ৫৯ বল বাকি থাকতেই জিম্বাবুয়েকে থামতে হয় ২০৪ রানে।

পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, হারিস রউফ ও আমের জামাল। এই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে কখনো ওয়ানডে সিরিজ না হারার রেকর্ড অক্ষুণ্ন রাখল পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট