শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিটনেস পরীক্ষায় পাস তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। তবে আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে আবারও মাঠে ফেরার কথা জানিয়েছিলেন তিনি। এই লিগে খেলতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হতো তাকে। এবার সেই বাধা ভালোভাবেই পার করেছেন তামিম।

আজ বুধবার (২৭ নভেম্বর) তামিম তার ফিটনেস পরীক্ষার ফলাফল পেয়েছেন। যেখানে ১৯ স্কোর তুলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সব ঠিক থাকলে এনসিএল দিয়ে আবারও বাইশ গজে নিয়মিত হবেন তিনি।

ইতোমধ্যেই জমকালো আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ভার্সনের দল ঘোষণা হয়েছে। তামিম এবার চট্টগ্রাম বিভাগকে নেতৃত্ব দেবেন।

সূচি চূড়ান্ত না হলেও জানা গেছে জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ১১ ডিসেম্বর। আর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে লিগ পর্বের ম্যাচগুলো। আর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের