,

জটিলতা কাটিয়ে হিলি দিয়ে আসছে আলু-পেঁয়াজ

news-image

উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু-পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে ১৫ ট্রাকে ৪০০ মেট্রিক টন পেঁয়াজ ও চার ট্রাকে ১১০ মেট্রিক টন আলুর আমদানি হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিকটন পেঁয়াজ এবং ৭২ ট্রাকে দুই হাজার ৩৯ মেট্রিক টন আলু আমদানি হলেও সোমবার দুই ট্রাক ৭২ মেট্রিকটন আলু আমদানি হয়।

এদিকে আলু আমদানি বন্ধ হওয়ায় হঠাৎ কেজিতে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। সকালে হিলি বাজারে শাটাল আলু ৭৫ টাকা, কাঠিনাল ৭০ টাকা এবং ভারতীয় আলু ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ভারতের হিলি স্থল বন্দরের এক্সপোর্টার পাপ্পু আগরয়াল ও বাবই দে জানান, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর দপ্তরকে না জানিয়ে সেখান থেকে অন্য রাজ্যে এবং বাংলাদেশে আলু রপ্তানি করা হচ্ছিল। ফলে সেখানে আলুসহ পেঁয়াজের দাম হু-হু করে বাড়ছে। এমন অভিযোগ তুলে গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) নবান্নে সাংবাদিক বৈঠক করে আলু রপ্তানি নিয়ে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভিন রাজ্যসহ বাংলাদেশে আপাতত আলু রপ্তানি বন্ধ থাকার সিদ্ধান্ত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন রপ্তানিকারক বলেন, সিদ্ধান্ত হয়েছে পশ্চিম বঙ্গ থেকে নয় অন্য রাজ্য থেকে আলু রপ্তানি করলে পশ্চিম বঙ্গ বাঁধা দিবে না কিন্তু পেঁয়াজ আমদানিতে কোন বাঁধা নেই। যে কোনো রাজ্য থেকে আমদানি রপ্তানি করতে পারবে। এমন সিদ্ধান্তে বুধবার সকাল থেকে বাংলাদেশে পেঁয়াজ-আলু রপ্তানি শুরু হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, স্লট জটিলতায় দুদিন পেঁয়াজ আলু আমদানিতে কিছুটা প্রভাব পড়েছিল। সকাল থেকে আবার আমদানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট