শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬তম বিসিএস প্রিলির ফল পুনরায় প্রকাশ, উত্তীর্ণ ২১৩৯৭

news-image

অনলাইন প্রতিবেদক : ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ করা হয়েছে। এতে মোট ২১ হাজার ৩৯৭ জন প্রার্থীকে উত্তীর্ণ করা হয়েছে। অর্থাৎ, প্রথম দফা প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীর সঙ্গে নতুন করে ১০ হাজার ৭৫৯ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে উত্তীর্ণ করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করে প্রার্থীরা এ ফল দেখতে পারবেন বলেও জানান তিনি।

গত ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ জন। সরকার পতনের পর গত ১৮ নভেম্বর পিএসসির নতুন কমিশনের সদস্যরা আগে উত্তীর্ণদের সঙ্গে সমসংখ্যক প্রার্থীকে উত্তীর্ণ করে লিখিত পরীক্ষায় সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য বৈষম্য দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পিএসসি।

এদিকে, পিএসসির ওয়েবসাইটে সংস্থার পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতেও ফল প্রকাশের বিষয়টি উল্লেখ করে প্রার্থীদের পরবর্তী করণীয় উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর বিধি ৭ এবং ২০২৩ সালের ৩০ নভেম্বর জারি করা ৪৬তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী এসব প্রার্থীদের সাময়িকভাবে উত্তীর্ণ করা হলো।

ফল জানা যাবে যেভাবে
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফলাফল পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

তাছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যেকোনো মোবাইল ফোন হতে এসএমএস করে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফলাফল জানা যাবে। সেক্ষেত্রে PSC<Space>46<Space> Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: PSC 46 123456 send to 16222।

এদিকে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের