,

সদ্য সাবেক আইজিপি ময়নুলকে রাষ্ট্রদূত নিয়োগ

news-image

অনলাইন প্রতিবেদক : সদ্য সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। তাকে প্রেষণে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এখন ময়নুলকে কোনো দেশে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

৬ আগস্ট নতুন আইজিপি নিয়োগ পান ময়নুল ইসলাম। ওই সময় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ময়নুল ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গত ২০ নভেম্বর মায়নুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়, নতুন পুলিশের মহাপরিদর্শক নিয়োগ পান অবসরে যাওয়া পুলিশ কর্মকর্তা বাহারুল আলম।
ময়নুল ইসলাম ১৯৯১ সালের ২০ জানুয়ারি বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট