,

সংবিধান সংস্কারে আগামী সপ্তাহে দেশব্যাপী জরিপ শুরু: আলী রীয়াজ

news-image

নিজস্ব প্রতিবেদক : সংবিধান সংস্কার নিয়ে সাধারণ মানুষের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আগামী সপ্তাহে সারা দেশে জরিপ শুরু করবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ।

মঙ্গলবার জাতীয় সংসদ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধনের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়া হয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘সংবিধান কেবল নির্বাচন সংক্রান্ত বিষয় নয়। তবে সংবিধানে নির্বাচনের বিষয়ে যেসব মতামত এসেছে সেগুলোর ভিত্তিতে সুপারিশ তৈরি করব। সুনির্দিষ্ট করে নির্বাচন কবে হবে, কী প্রক্রিয়ায় হবে- এসব বিষয় সরকার বলতে পারবে।’

বিএনপির প্রস্তাব প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, ‘এখন পর্যন্ত তাদের প্রস্তাবগুলো আমরা পড়িনি। যতক্ষণ না পড়ছি ততক্ষণ মন্তব্য করা সম্ভব না। অন্যান্য দলের পক্ষ থেকেও প্রস্তাব পেয়েছি। সেগুলোও পড়ব। বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছে যে প্রস্তাব পাচ্ছি সেগুলো হতে আলাপ-আলোচনার মাধ্যমে সুপারিশ তৈরি করা আমাদের দায়িত্ব।’

সংবিধান সংস্কারের ওয়েবসাইটে ৫০ হাজারেরও বেশি মতামত এসেছে জানিয়ে আলী রীয়াজ বলেন, ‘আমরা স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছি। আরও কয়েকটি সংগঠন ও নেতৃত্বস্থানীয় ব্যক্তির সঙ্গে সঙ্গে আমরা কথা বলব।’

তিনি বলেন, ‘সংবিধানের বিষয়ে বিবিএসের মাধ্যমে আগামী সপ্তাহ থেকে সারাদেশে জরিপ শুরু হবে, যেন সব ধরনের মানুষের মত আমরা পাই। নগর, গ্রাম, বয়স্ক, তরুণদের। এটাই আমাদের কাজ। কাজের অগ্রগতি হচ্ছে। আমরা আশাবাদী। রাজনৈতিক দল ও সিভিল সোসাইটির পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট