,

সৌদিতে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসী গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২০ হাজার প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন আইন ভঙ্গের অভিযোগে ১৯ হাজার ৬৯৬ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে সৌদির আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর গালফ নিউজ।

বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনীর যৌথ নিরাপত্তা অভিযানে গত ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এদের মধ্যে ১১ হাজার ৩৩৬ জনকে আবাসন আইন ভঙ্গের অভিযোগে, ৫ হাজার ১৭৬ জনকে অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টার অভিযোগে এবং ৩ হাজার ১৮৪ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১ হাজার ৫৪৭ জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার করা হয়।

এর মধ্যে ৩২ শতাংশ ইয়েমেন, ৬৫ শতাংশ ইথিওপিয়া এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক। অপরদিকে বেআইনি ভাবে দেশত্যাগের চেষ্টার সময় আরও ৭১ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া পরিবহনে সহায়তা বা আশ্রয় দেওয়া এবং অবৈধ বাসিন্দাদের নিয়োগসহ বিভিন্ন আইন লঙ্ঘনের কারণে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২২ হাজার ৬৫৮ প্রবাসী যাদের মধ্যে ১৯ হাজার ৬৫১ জন পুরুষ এবং ৩ হাজার ৭ জন নারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট