,

প্রেস ক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবস্থান

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রেস ক্লাবের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে বক্তব্য দেন ব্যাটারিচালিত রিকশাচালক ও মালিকরা
ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন চালকরা। রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে এ অবরোধ শুরু করেন তারা।

এতে প্রেসক্লাবের সামনের উভয়পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে প্রেস ক্লাবের সামনে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালক মালিক সমিতি। সেখানে থেকে দাবি আদায়ে চলছে গান-কবিতা। মাঝে মাঝে দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য দিচ্ছেন মালিক ও চালকরা।

আন্দোলনকারীদের দাবি, দ্রুত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে রুট পারমিট দিতে হবে।

অন্যদিকে অটোরিকশাচালকদের অবস্থানের পাশেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ব্যাটারিচালিত রিকশাচালক শফিকুল ইসলাম শামীম বলেন, আমরা গরিব মানুষ। সংসার চালানোর একমাত্র অবলম্বন এ রিকশা। হঠাৎ রিকশা বন্ধ করে দেওয়ায় আমরা অসহায় হয়ে পড়েছি। সরকার আমাদের দিক বিবেচনা করে দ্রুত ব্যাটারিচালিত রিকশার রুট পারমিট দেবেন বলে প্রত্যাশা করছি।

এএএইচ/এমআইএইচএস/এমএস

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট