শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ লাখের বেশি ব্যবধানে এগিয়ে থেকে জললাভ করেছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। তার মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার তিনিও একজন সংসদ সদস্য (এমপি) হলেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শনিবারের (২৩ নভেম্বর) ভোট গণনায় দেখা গেছে, প্রিয়াঙ্কা গান্ধী পেয়েছেন ৬ লাখ ১৮ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে গেছেন ৪ লাখের বেশি ভোটে।

প্রেসিডেন্টকে প্রকাশ্যে হত্যার হুমকি দিলেন ভাইস প্রেসিডেন্ট
জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, এই জয়ে আমি অভিভূত। সংসদে আপনাদের আওয়াজ আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্নপূরণে আপনাদের হয়ে লড়াই করব।

ভারতের সবশেষ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড আসন থেকে জয় পেয়েছিলেন রাহুল। পরে তিনি ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে প্রথমবারের মতো ভোট করেন প্রিয়াঙ্কা। তবে প্রথমবারের মতো নির্বাচন করলেও তার জয় নিয়ে তেমন কোনো সন্দেহ ছিল না। এর আগে চলতি বছরের জুনে লোকসভা ভোটে এই আসনে ৬ লাখ ৪৭ হাজার ভোট পেয়েছিলেন রাহুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ লাখ ৬৪ হাজার ভোট বেশি পেয়েছেন। ফলে এবার ভাই রাহুলের চেয়েও বেশি ভোটের ব্যবধানে জিতলেন প্রিয়াংকা।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের