,

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক

news-image

অনলাইন প্রতিবেদক : স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরাম আয়োজিত ‌‘বৈষম্যের শিকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা: উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান উপদেষ্টা।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা যদি ইবতেদায়ি মাদরাসাগুলো দায়িত্ব নিতে না পারি তাহলে আগামী দিনে এ দেশে ইসলামি শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার। সাবেক প্রধানমন্ত্রী পাঁচ হাজার ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্তকরণের ঘোষণা দিলেও নানা কারণে সেটা বাস্তবায়িত হয়নি।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ফোরামের দাবির সঙ্গে সহমত পোষণ করে তিনি বলেন, এ দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। কিন্তু ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নেই, এটা বৈষম্য। এ বৈষম্য নিরসন করা প্রয়োজন।

ইবতেদায়ি মাদরাসা ধর্ম মন্ত্রণালয়াধীন নয়, এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। তিনি দাবির বিষয়ে ফোরামের নেতাদের শিক্ষা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। এছাড়া উপদেষ্টা তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার বিষয়ে ফোরামের নেতাদের আশ্বস্ত করেন।

আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীও রয়েছে। ধর্ম চর্চা, ধর্ম পালন ও ধর্ম প্রচার সব নাগরিকের সাংবিধানিক অধিকার।

এ দেশের পাঠ্যক্রমে আমাদের ইতিহাস, ঐতিহ্য, ঈমান, আকিদা, কোরআন ও সুন্নাহর আদর্শ প্রভৃতি অন্তর্ভুক্ত করতে হবে। এটা না হলে আমাদের শিক্ষাব্যবস্থা অসম্পূর্ণ থেকে যাবে। হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের ধর্ম শিখবে। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক একইভাবে মুসলমানদের তাদের কোরআন, সুন্নাহ, ঈমান, আকিদা সম্পর্কে শিক্ষা লাভের অধিকার থাকতে হবে।’

তিনি আরও বলেন, অতীতে এ দেশে বার বার ইসলামি শিক্ষাকে সংকুচিত করার চক্রান্ত করা হয়েছে। এ চক্রান্ত আগামীতে চলবে না।

এতে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাসউদুর রহমান তালুকদার। এ আলোচনা সভায় ফোরামের পক্ষ হতে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণসহ সাত দফা দাবি উপস্থাপন করা হয়।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সদস্য ও বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসিনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল মোমেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট