,

প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে

news-image

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণ কোরিয়ার রাজধানী সোলের যুবক জে. মিঙ্গির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় সাভার পৌরসভার আড়াপাড়া এলাকার মো. রেজাউল করিমের মেয়ে রেজভি আক্তার সুমাইয়ার। সেই পরিচয় থেকে দুজনের মধ্যে হয় প্রেম। এই প্রেমের টানে গত ১ নভেম্বর সাভারে চলে আসেন জে. মিঙ্গি। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে যান আরফান ইসলাম। পরদিন ২ নভেম্বর ইসলাম ধর্মের রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

হাজার মাইলের দূরত্ব ঘুচিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম-পরিণয় ঘটেছে এই ভিনদেশি তরুণের। সাভারের তরুণী সুরাইয়ার প্রেমের টানে ছুটে আসছে বাংলাদেশে। প্রায় ৪ মাস আগে এ ঘটনা ঘটেছে সাভারে।

১৯ বছরের উচ্চ মাধ্যমিক পড়ুয়া তরুণী সুরাইয়ার প্রেমের টানেই বাংলাদেশে এসেছেন দক্ষিণ কোরিয়ান এই যুবক। এই মাসের শুরুর দিকে বিয়ের পর তাদের বিবাহ-পরবর্তী সংবর্ধনায় বিষয়টি জনসম্মুখে আসে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাভারের একটি কমিউনিটি সেন্টারে এ যুগলের বিবাহ-পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা এবং যুগলের জন্য জানান শুভকামনা। এ সময় সুমাইয়ার স্বজনরা উপস্থিত ছিলেন।

ভিনদেশি তরুণের সঙ্গে কন্যার বিয়ে হওয়ায় আনন্দিত বাবা-মাসহ পরিবারের সদস্যরাও। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর সফল পরিণয়ে খুশি আরফান-সুমাইয়া যুগল। আধো বাংলায় স্ত্রীর প্রতি ভালোবাসা জানান কোরিয়ান তরুণ। আমন্ত্রিত অতিথিরা হাজার মাইল দুরুত্বের ভালবাসার এই বন্ধন অটুট থাকুক এমনকাই কামনা করেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট