বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নিলেন সেরেনা

news-image

ইনজুরির কারণে দ্য ব্যাংক অব দ্য ওয়েস্ট ক্লাসিক টেনিস টুর্নামেন্টে খেলবেন না শীর্ষ বাছাই ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। ডান কনুইর ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। শনিবার টুর্নামেন্টের অফিসিয়াল সাইটে এ তথ্য জানান সেরেনা।
গেল মাসেই উইম্বলডনে নিজের ২১তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন সেরেনা। এই শিরোপা জয়ের রেশ ইতোমধ্যে কেটে গেছে তার। তাই বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন শিরোপার দিকে চোখ স্থির করেছেন সেরেনা। সেই শিরোপা জয়ের প্রস্তুতি হিসেবে স্টানফোর্ডের টুর্নামেন্টটিকে বেছে নিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা সেরেনা।
কিন্তু দুর্ভাগ্য সেরেনার। খেলতে পারবেন না স্ট্যানফোর্ডে। কারণ কনুই'র পুরনো ইনজুরিটা আবারো নাড়াচাড়া দিয়ে উঠেছে। তাই স্ট্যানফোর্ড আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সেরেনা। ইউএস ওপেনে পুরোপুরি ফিট হয়ে খেলার লক্ষ্যে এমন সিদ্ধান্ত জানিয়ে সেরেনা বলেন, 'দ্য ব্যাংক অব দ্য ওয়েস্ট ক্লাসিক টেনিস টুর্নামেন্টে খেলতে পারবো না বলে আমি হতাশ। কারণ আমার কনুই'র শতভাগ ফিট হওয়া প্রয়োজন। এই টুর্নামেন্ট আমার কাছে খুবই প্রিয়। আর এখানকার দর্শকরা সব সময় উদার এবং আমাকে অনেক বেশি সমর্থন দেয়। এই টুর্নামেন্টে সকল খেলোয়াড়ের সফলতা কামনা করছি এবং আমি আশা করছি আগামী বছর এখানে খেলতে পারবো। সেই সাথে ইউএস ওপেনের আগে পুরোপুরি ফিট হবার সর্বাত্মক চষ্টো করবো।'
আগামী ৩ আগস্ট থেকে শুরুহবে স্ট্যানফোর্ডের এ টুর্নামেন্ট। শেষ হবে ৯ আগস্ট। আর ৩১ আগস্ট থেকে ইউএস ওপেনের শিরোপা জয়ের লড়াইয়ে নামবেন টেনিস খেলোয়াড়রা। ১৩ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে বছরের চতুর্থ ও শেষ গ্র্যান্ড স্ল্যাম।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা