মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের ফটোসেশন সারল শান্ত-সাকিবরা

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ (বুধবার) মধ্যরাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে দুপুরে আনুষ্ঠানিক ফটোসেশন সেরেছে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

টিম ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফরাও ছিলেন ফটোসেশনে। পরবর্তীতে যোগ দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আরও উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে বাংলাদেশের সাদামাটা ফটোসেশন নিয়ে কম সমালোচনা হয়নি। তবে এবারের ফটোসেশনে স্যুট ব্লেজার গায়ে চাপিয়ে ফটোসেশন সেরেছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।

গতকাল (মঙ্গলবার) বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। ১৫ সদস্যের স্কোয়াডে বড় ঘটনা বলতে দুটি। চোট শঙ্কায় থাকা তাসকিন আহমেদকে সহ-অধিনায়কের পদে রাখা এবং অলরাউন্ডার সাইফউদ্দিন আহমেদের বাদ পড়া।

আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ জুন থেকে। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন, ভেন্যু যুক্তরাষ্ট্রের ডালাস।

এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী