,

করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে তিনি সচিবালয়ে আসছেন না। তবে তিনি ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।

বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এসব তথ্য নিশ্চিত করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্থমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সশরীরে উপস্থিত না হয়ে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত সোম ও মঙ্গলবার অর্থমন্ত্রীর বৈঠক ছিল। গণভবনে প্রবেশের ক্ষেত্রে করোনাভাইরাস টেস্ট করার বাধ্যবাধকতা রয়েছে। এজন্য কোনো ধরনের উপসর্গ না থাকা সত্ত্বেও অর্থমন্ত্রী করোনা পরীক্ষা করান। এতে করোনা শনাক্ত হওয়ায় তিনি অনলাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট মিটিংয়ে যুক্ত হন।

সূত্র আরও জানায়, অর্থমন্ত্রী শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি বাসায় থেকেই সব ধরনের কার্যক্রম সম্পাদন করছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট