,

ভিনির ডাবলে ৫ গোলের জয় রিয়ালের

news-image

স্পোর্টস ডেস্ক : জুড বেলিংহামে শুরু, আর্দা গুলেরে শেষ। মাঝে ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল। লিগ ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসকে নিয়ে ছেলে খেলা করেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। তুলে নিয়েছে ৫-০ গোলের বড় জয়।

ম্যাচের ১০ মিনিটে প্রথম লিড নেয় রিয়াল মাদ্রিদ। গোল করে দু’হাত গ্যালারির দিকে প্রসারিত করে চেনা উদযাপন করেন জুড বেলিংহাম। প্রথমার্ধে আরও দুই গোল করে বড় জয়ের পথ তৈরি করে ফেলে লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের ২৭ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন ব্যালন ডি’অর র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করা ভিনিসিয়াস জুনিয়র। প্রথমার্ধের যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন ফেদে ভালভার্দে।

দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস। মৌসুমে ক্লাবের হয়ে এটি তার ২৩তম গোল। এরপর ৮১ মিনিটে আলাভেসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি নামা তুর্কিশ মিডফিল্ডার আর্দা গুলের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯