,

টি-টোয়েন্টির নতুন রাজা হার্দিক

news-image

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করেছেন হার্দিক পান্ডিয়া। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। লিয়াম লিভিংস্টোনকে টপকে টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন এই ভারতীয় অলরাউন্ডার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে ভারত। এই সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করেছেন হার্দিক। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক। আর সিরিজ জয় নিশ্চিতের ম্যাচে তিন ওভার বোলিং করে ৮ রানে নিয়েছিলেন ১ উইকেট।

সব মিলিয়ে ২৪৪ রেটিং পয়েন্ট পেরিয়ে দুই ধাপ পেরিয়ে শীর্ষে উঠে এসেছেন এই ভারতীয় তারকা।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠলেন হার্দিক। এর আগে গত জুলাইয়ে প্রথমবারের মতো অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে তখন শীর্ষস্থান দখল করেছিলেন।

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে ২ সেঞ্চুরিসহ মোট ২৮০ রান করা তিলক বার্মা এগিয়েছেন ৬৯ ধাপ। তিনি উঠে এসেছে ব্যাটারদের তালিকায় তিন নম্বরে। শীর্ষস্থান ধরে রেখেছেন ট্রাভিস হেড। আর দুই নম্বরে আছেন ফিল সল্ট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট