শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েস্ট ইন্ডিজ গেলেন তানজিম সাকিব

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। পাঁচ দেশের ৫টি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন এই টুর্নামেন্টের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

বিপিএল থেকে একটি দল এই লিগে খেললেও পেসার তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা। আর সেই লিগে খেলতে আজ বুধবার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন সাকিব।

তবে চোটের কারণে এই আসরে সাকিবের খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। তবে গেল সোমবার চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পান সাকিব।

আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। বাংলাদেশের রংপুর রাইডার্স এবং ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের