শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে যে ‘ভীতি প্রদর্শনমূলক ব্যবস্থা’ গ্রহণ করছে এর বিপরীতে আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি ও সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তার সুরক্ষা পাওয়া প্রাপ্য বলে দাবি করেছেন কোম্পানিটির কর্ণধার সাইফুল আলম।

মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের পক্ষে আইনজীবীরা একটি চিঠি পাঠিয়েছেন। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরকে সতর্ক করে বলা হয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া শুরু করতে পারেন।

সম্প্রতি যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে আহসান মনসুর অভিযোগ করে বলেন, শেখ হাসিনা সরকারের সময় এস আলম গ্রুপ বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকা পাচার করেছে। মূলত ওই সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে এস আলম পরিবারের পক্ষে এই চিঠি দিয়েছে আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল উর্কুহার্ট অ্যান্ড সালিভান।

এই চিঠির একটি কপি ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে এসেছে। এতে অভিযোগ করা হয় যে গভর্নর আহসান মনসুর এস আলম গ্রুপের বিরুদ্ধে প্রকাশ্যে ভিত্তিহীন ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। তার এসব বক্তব্য এস আলম গ্রুপের জন্য ভীতি প্রদর্শনমূলক বলে অভিহিত করা হয়। বাংলাদেশে কোম্পানিটিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুই লাখ লোক চাকরি করে বলেও দাবি করা হয়।

মনসুর গত মাসে ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, সাইফুল আলম ও তার সহযোগীরা সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যদের সহায়তায় নেতৃস্থানীয় ব্যাংকগুলো দখল করার পর অর্থ পাচার করেছে। এটি আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংক ডাকাতির সবচেয়ে বড় ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।

চিঠিতে বলা হয়েছে, এস আলম গ্রুপের বিরুদ্ধে আনা এসব অভিযোগ ভুল ও মানহানিকর।

অন্যদিকে সাইফুল আলম কবে সিঙ্গাপুরের নাগরিকত্ব পেয়েছেন, সে বিষয়ে আইনি প্রতিষ্ঠানের কাছে ফাইন্যান্সিয়াল টাইমস জানতে চাইলে তারা সাড়া দেয়নি। তারা এখনো বাংলাদেশের নাগরিক কি না, তাও জানা যায়নি। সিঙ্গাপুর সরকারও ফাইন্যান্সিয়াল টাইমসের কাছে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের