শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের চার বছরের মেয়াদের কথা বলেননি

news-image

অনলাইন প্রতিবেদক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরই হবে এমন কথা বলেননি বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি জানান, ভালো-মন্দ না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে। পুরো বিষয়টি ক্লিয়ার করা হয়েছে, চার বছরের কথা বলা হয়নি। চার বছর রেফারেন্স আসছে যে কারও কারও ডিমান্ড ছিল পার্লামেন্টের মেয়াদ চার বছর হোক। সেই আলোকে একটা সরকারের ক্ষেত্রে এই কথা আসছে। অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এটা বলা হয়নি।

সোমবার (১৮ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বোচ্চ চার বছর কিংবা তারও কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের (কপ২৯) ফাঁকে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে বিস্তারিত জানান প্রেস সচিব।

এই প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। পুরো ইন্টারভিউটা আপনারা (গণমাধ্যমকর্মী) ভালোভাবে শুনেন। ইন্টারভিউতে তিনি (প্রধান উপদেষ্টা) কি বলেছেন? সংবিধান নিয়ে অনেক আলোচনা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বলা হচ্ছে পার্লামেন্টের ডিউরেশন চার বছরে আনা হোক। এই পরিপ্রেক্ষিতে তিনি কথাটা বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি এটা বলেননি।

এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের