,

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধে জেরে ছুরিকাঘাতে যুবক নিহত,৩ জন আটক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া (২৫) নামে এক যুবককে মারধরের পর ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিহতের বাড়ির সামনেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্বপন ওই এলাকার রোকন উদ্দিন চৌধুরীর ছেলে। এ ঘটনার পর অভিযান পরিচালনা করে ঘটনার মূল হোতা অভিযুক্ত স্বপনসহ ৩ জন জেলার নবীনগর থেকে গ্রেফতার করে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে আজমপুর নার্সারীর সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী ও তার সাথে থাকা কয়েকজন যুবক স্বাধীনকে মারধর ও ছুরিকাঘাত করে।পরে গুরুতর আহত স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, রাতেই এ ঘটনার মূল অভিযুক্ত স্বপনসহ ৩ জন গ্রেফতার করা হয়েছে। নিহত স্বাধীনের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদরের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট