মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ফ্রেশ টিস্যু ফ্যাক্টরির আগুন

news-image

উপজেলা প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের টিস্যু ফ্যাক্টরির একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক।

এর আগে সোমবার ভোর ৫টার সময় উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপের ভেতর ফ্রেশ টিস্যু ফ্যাক্টরিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের মোট ১২টি ইউনিট। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা যায়, সকালে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের ১২টি ইউনিটের পাশাপাশি মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আসলেও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, ভোর সোয়া ৫টার দিকে লাগা আগুন সকাল সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করে। এই আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য আমরা পাইনি। ক্ষয়ক্ষতির পরিমাণ আপাতত বলতে পারছি না।

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা