শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ মুখপাত্র নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলায় মোহাম্মদ আফিফ নামে হিজবুল্লাহর এক মুখপাত্র নিহত হয়েছেন। তিনি হিজবুল্লার মিডিয়া রিলেশন অফিসার ও স্থানীয় গণমাধ্যমে খুব পরিচিত মুখ ছিলেন তিনি। রোববার (১৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাধারণত লেবাননের দক্ষিণাঞ্চলের শহরতলিতে হামলা চালায় ইসরায়েল। কিন্তু এই হামলা সেখানে হয়নি। বৈরুতের রাস আল-নাবা নাম স্থান ও তার আশেপাশে হামলা চালায় ইসরায়েল। এই অঞ্চলে হিজবুল্লাহ সদস্যদের উপস্থিতি কম। মূলত এটি খ্রিষ্টান অধ্যুষিত এলাকা।

আল জাজিরা আরও জানিয়েছে, নতুন এই হামলাটি বৈরুতের প্রশাসনিক কেন্দ্রের কাছে করা হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টের সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে।

এদিকে, ইসরায়েলের ৫টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হাইফা শহরের মধ্যে ও ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ওই শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছে। খবর এএফপির।

ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি, হাইফা নৌ ঘাঁটি, স্টেলা ম্যারিস নৌ ঘাঁটি এবং হাইফার নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল।

সূত্র: আল জাজিরা

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের