,

একদিনে বিনামূল্যে ৫৯ হাজার রোগীর ডায়াবেটিস পরীক্ষা রেডিয়েন্টের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সারাদেশে একযোগে প্রায় ৫৯ হাজার রোগীর ডায়াবেটিস পরীক্ষা করেছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। দিবসের এবারের থিম ‘ডায়াবেটিস ও সুস্থতা’-কে সামনে রেখে সুইজারল্যান্ডভিত্তিক রোশ কোম্পানির অত্যাধুনিক মিটার অ্যাকু-চেক ব্যবহার করে রোগীদের ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুস্থতায় এর ভূমিকা সম্পর্কে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।

সংশ্লিষ্টরা জানান, ডায়াবেটিস ব্যবস্থাপনা ও সচেতনতা বৃদ্ধিতে এই উদ্যোগ একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। এর আগে, ২০১৪ সালে NDTV Fortis Health4U ভারতের ১০টি শহরে একটি অনুরূপ ক্যাম্পেইন পরিচালনা করে বিশ্ব রেকর্ড করেছিল।

এবারের ক্যাম্পেইনে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ হাজার স্বাস্থ্য কর্মী দিনব্যাপী সক্রিয় অংশগ্রহণ করেন। সমন্বিত প্রচেষ্টার ফলে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুযোগ পেয়েছে দেশের বিভিন্ন এলাকার মানুষ।

দেশের খ্যাতনামা চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও জনসাধারণ এই উদ্যোগকে স্বাগত জানান। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ ডায়াবেটিস প্রতিরোধ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ডায়াবেটিস আজকের দিনে একটি বিশ্বব্যাপী মহামারী। বাংলাদেশেও এই রোগের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। অসংখ্য মানুষের জীবনকে এই রোগ বিপর্যস্ত করে তুলছে। এই রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পরীক্ষা অত্যন্ত জরুরি। রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের এই উদ্যোগ সেদিক থেকে একটি অনুপ্রেরণা। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো ব্যাপকভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে ডায়াবেটিসকে নির্মূল করা সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট