,

২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে গত ২৪ ঘণ্টায় অন্তত ২৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতে আহত হয়েছেন ১২০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে প্রতিবেশী দেশ লেবাননের রাজধানী বৈরুতেও অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বাড়ছে হতাহতের সংখ্যা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত একদিনে হিজবুল্লাহর অন্তত ১২০ লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

তবে ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না বৈরুতের অনেক আবাসিক ভবনও। ফলে সাধারণ নাগরিকরাও প্রাণ হারাচ্ছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৭৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

তাছাড়া লেবাননে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৩৮৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আহত হয়েছেন ১৪ হাজার ৪১৭ জন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট