শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে বিস্ফোরণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে সুপ্রিম কোর্টের বাইরে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বাইরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই সুপ্রিম কোর্ট ভবন খালি করা হয়েছে এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর বিবিসির।

রাজধানী ব্রাসিলিয়ার ‘থ্রি পাওয়ার্স প্লাজা’ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকায় দেশটির সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট প্রাসাদ এবং পার্লামেন্ট অবস্থিত।

ব্রাসিলিয়ার ডেপুটি গভর্নর বলেছেন, এক ব্যক্তি আদালতে প্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেওয়ার পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ নিশ্চিত করেছে, ওই ভবনের বাইরে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এক সরকারি কর্মকর্তা এই ঘটনাকে ইচ্ছাকৃত হামলা বলে নিন্দা জানিয়েছেন এবং বিস্ফোরণের ঘটনা সম্পূর্ণ তদন্ত করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তিনি বলেন, এই হামলার পেছনের উদ্দেশ্য আমাদের জানতে হবে এবং দেশে যত দ্রুত শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। বেশ কিছু সংবাদমাধ্যমের ছবিতে দেখা গেছে, আদালত প্রাঙ্গনের বাইরে এক ব্যক্তির মরদেহ পড়ে আছে।

পুলিশের এক মুখপাত্র এএফপিকে জানিয়েছেন যে, তারা সুপ্রিম কোর্টের বাইরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের