শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশি বার ২০০ বা তার বেশি রান করার বিশ্ব রেকর্ডটা এতদিন ছিল যৌথভাবে ভারত, জাপান ও ইংল্যান্ডের ক্লাব বার্মিংহাম বিয়ার্সের দখলে। এবার বাকিদের পেছনে ফেলে রেকর্ডটা এককভাবে নিজের করে নিলো ভারত।

২০২৪ সালে এই ম্যাচসহ মোট ৮ বার দুইশ বা তার বেশি রানের ইনিংস খেলেছে ভারত। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেও এক পঞ্জিকাবর্ষে কোনো দলের প্রথম।

এর আগে এক বছরে সর্বোচ্চ ৭ বার ২০০ বার তার বেশি রান করার কৃতিত্ব ছিল ভারত (২০২৩), জাপান (২০২৪) ও বার্মিংহাম বিয়ার্সের (২০২২)।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ভারত তোলে ৬ উইকেটে ২১৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেছেন তিলক ভার্মা। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ২০৮ রানে। রেকর্ড গড়া এই ম্যাচে ১১ রানের জয় পেয়েছে ভারত।

বড় লক্ষ্য তাড়ায় ভারতের চোখে চোখ রেখে লড়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ দুই ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ৫১ রান। ১৯তম ওভারে দুই ছক্কা ও তিন চারসহ ২৬ রান তুলে নেন মার্কো জানসেন। ফলে সমীকরণ নেমে আসে শেষ ৬ বলে ২৫ রানে। তবে শেষ ওভারে আর্শদীপ সেই রান ডিফেন্ড করেন।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের