,

জবির সব সমন্বয়ককে অবাঞ্ছিত ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমন্বয়কের দায়িত্ব পালনকারীদের অবাঞ্ছিত ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষক-শিক্ষার্থীদের আলোচনা সভা শেষে জনসম্মুখে এসে তারা এ ঘোষণা দেন।

সভা চলাকালীন সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নূর নবী নিজেকে পুনরায় সমন্বয়ক ঘোষণা দেন, এতে কনফারেন্স রুমে উপস্থিত থাকা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে হট্টগোল বেঁধে যায়। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক রইস উদদীন ও ইংরেজি বিভাগের শিক্ষক নাসির আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

সভা শেষে সাধারণ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে কোনো সমন্বয়কের স্থান নেই, সবাই সাধারণ শিক্ষার্থী হিসেবে নিজেদের পরিচয় বহন করবে।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, মন্ত্রণালয়ে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সেটা লিখিত আকারে প্রশাসনের কাছে থেকে দাবি জানিয়েছিলাম। কয়েকজন এসে আমাদের দাবিকে উপেক্ষা করে অতীতে বিশ্ববিদ্যালয়ে ঘটনার প্রসঙ্গ নিয়ে আসে। যা চলমান আন্দোলনের সাথে সম্পৃক্ত নয়।

তিনি আরো বলেন, এর আগেও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে তার বিভিন্ন দিকে মোড় ঘুরিয়েছে। সমন্বয়ক পরিচয় দিয়ে সব জায়গায় তারা এসব করে নেয়। আমাদের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে কোনো সমন্বয়ক নেই, এটা স্পষ্ট।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট