শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলিস্তানে হকার উচ্ছেদের খবরে পার্কে লুকানো ৫০০ ভ্যান গাড়ি জব্দ

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের শহীদ মতিউর পার্কে লুকিয়ে রাখা হকারদের ভ্যান গাড়ির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে অভিযান চালিয়ে গুলিস্তানের রাস্তা দখল করে বসা হকারদের গাড়ির বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে অন্তত ৫ শতাধিক ভ্যান গাড়ি জব্দ করা হয়েছে।

উচ্ছেদ অভিযানের বিষয়ে উপস্থিত ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার খোন্দকার নাজমুল হাসান বলেন, গুলিস্তানে আমরা দিনে চারবার অভিযান চালায়। কিন্তু অভিযানে এসে কোনো গাড়ি পাওয়া যায় না। পরে তথ্য পেলাম আমরা অভিযানে আসার পর হকাররা গাড়িগুলো শহীদ মতিউর পার্কে এনে রাখে। অভিযানের দল চলে গেলে তারা আবারও রাস্তায় চলে আসতো। পরে সিটি করপোরেশনের সহযোগিতায় আজ গাড়ি রাখার স্থানেই অভিযান চালিয়েছি।

এক প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার নাজমুল বলেন, যখন রাস্তায় অভিযান চালানো হয় তখন তারা মুহূর্তের মধ্যেই চলে যায়। এই গাড়িগুলো আসলে যায় কোথায়? তখন তদন্ত করতে এসে এখানে পেয়েছি। আর তারা পার্কে টাকা দিয়ে থাকে নাকি ইজারাদার তাদের রাখে সে বিষয় আমরা জানি না। পার্কের ইজারা দিয়েছে সিটি করপোরেশন। তাই এখানে গাড়ি রাখা বৈধ না অবৈধ সেটা পুলিশের বলা সম্ভব না।

অভিযানে সিটি ডিএমপির ট্রাফিক, ক্রাইম, সিটি করপোরেশন ও সেনাবাহিনী সহযোগিতা করে।

ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ফিটনেসবিহীন গাড়ি, লক্কর ঝক্কর গাড়ি, অবৈধগাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। গত ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ট্রাফিক পক্ষ ছিলো। এই ১৫ দিনে ডিএমপির ট্রাফিক বিভাগ সাড়ে ২৪ হাজার গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অবৈধ গাড়ি পার্কিং, ফিটনেসবিহীন গাড়ি আছে, রুট পার্মিট ছাড়া গাড়িসহ বিভিন্ন গাড়ি ছিলো। এই রাস্তায় হকারের কারণে গাড়ি চলতে পারে না। প্রতিদিনই আমরা অভিযান চালাচ্ছি।

রাস্তা দখল করা হকারদের সঙ্গে প্রশাসনের অনেকের যোগসাজশ রয়েছে। এই চোর পুলিশ খেলা কবে শেষ হবে জানতে চাইলে ডিএমপির ট্রাফিক বিভাগের প্রধান বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজ বিশেষ অভিযান চালিয়েছি রাস্তা দখলে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করে বাজেয়াপ্ত করেছে সিটি করপোরেশন। আজ প্রায় পাঁচশ গাড়ি জব্দ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে : নাহিদ ইসলাম

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

করমুক্ত থাকছে কনটেন্ট ক্রিয়েটরদের আয়, থাকছে না ভ্যাটও

এক শাকিরার হাতেই চার বিশ্বকাপ

সীমান্তবর্তী জেলাগুলোতে ১১ দলের ঐক্য আগামীকাল শুক্রবার সমাবেশ করবে।

ঢাকায় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।