শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের মহাসড়কে শ্রমিকরা, বেতন হাতে না পাওয়া পর্যন্ত চলবে অবরোধ

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে টিএনজেড গ্রুপের শ্রমিকরা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর অবরোধ তুলে নেন। তবে ঘণ্টাখানেক পর ফের মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে শ্রমিকরা ফের মহাসড়ক অবরোধ করে।

শ্রমিকরা বলছেন, আশ্বাস নয়, আমরা বেতন চাই।

এর আগে টানা ৫৩ ঘণ্টা মহাসড়ক অবরোধের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল সোয়া ৩টার দিকে আশ্বাস নয়, বেতনের দাবিতে তারা ফের মহাসড়ক অবরোধ করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। শ্রমিকরা বলছেন, তাদের বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। এখন তারা আশ্বাস মানছেন না। অধিকাংশ শ্রমিক বলছেন, বকেয়া বেতনের টাকা যতক্ষণ হাতে পাবেন না ততক্ষণ পর্যন্ত মহাসড়ক অবরোধ থাকবে।

এ জাতীয় আরও খবর

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

প্রস্তাবিত বাজেট গণবিরোধী, কর-ঋণের বোঝায় পিষ্ট হবে মানুষ : জামায়াত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে : নাহিদ ইসলাম

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

করমুক্ত থাকছে কনটেন্ট ক্রিয়েটরদের আয়, থাকছে না ভ্যাটও

এক শাকিরার হাতেই চার বিশ্বকাপ