শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডে খেলার সময়েই চোটে পড়েছিলেন মুশফিকুর রহিম। এরপরেই গুঞ্জন ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নাও দেখা যেতে পারে তাকে। তবে শেষ পর্যন্ত জানা গেল, কেবল পরের ওয়ানডে না। পুরো সিরিজ থেকেই ছিটকে যাচ্ছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চোটের ধরন তীব্র হওয়ায় সিরিজের শেষ দুই ওয়ানডেতে আর তার খেলা হচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষায় তার আঙুলে ফাঁটল ধরা পড়েছে। যার কারণে আপাতত পুনর্বাসনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সিনিয়র এ ক্রিকেটারকে।

মুশফিকের ইনজুরি নিয়ে দলের চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষদিকে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনী আঙুলে চোট পান মুশফিক। ম্যাচের পর এক্স-রে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে তার ডিপ জয়েন্টের কাছে বাঁ তর্জনীতে ফাঁটল ধরা পড়েছে। তিনি দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না।’

গতকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও ব্যাটিং ধসের মুখে হারতে হয়েছে। এরপরই এসেছে অস্বস্তির খবর। এদিন ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরবর্তীতে ব্যাট হাতে ৭ নম্বরে দেখা যায় তাকে। আর এই চোটের কারণে সিরিজের পুরোটাই শেষ হয়ে গেল তার।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের