,

‘ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে সম্পর্ক আরও গভীর হবে’

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তিনি বলেন, আমরা আশা করছি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে আমাদের সম্পর্ক আরও গভীর হবে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

শফিকুল আলম বলেন, বিবিসি, সিএনএন, নিউইয়র্ক টাইমস জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প আবার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই। আমরা আশা করি, ডোনাল্ড ট্রাম্পের সময়ে বাংলাদেশের সঙ্গে ইউএসএ —এর যে সম্পর্ক সেটা আরও উচ্চ শিখরে যাবে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ভালো সম্পর্ক রয়েছে। আগস্ট অভ্যুত্থানের পর আরও একটু ভিন্ন মাত্রা এসেছে। যুক্তরাষ্ট্র চায় যে সারা বিশ্বের দেশগুলোতে গণতন্ত্রে থাকুক। বিশ্বের দেশগুলো গণতন্ত্র চর্চা করুক।

তিনি বলেন, ওরা (যুক্তরাষ্ট্র) দেখছে যে আগের পনেরো বছর এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল। সেই জায়গা থেকে যে সরকার এসেছে তাদের কাজ হলো ডেমোক্রেটিক ট্রানজেকশনে নেওয়া। সেই জন্য তারা উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করা আরও বাড়ি দিয়েছে। আমরা আশা করছি ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টসিতে সম্পর্ক আরও গভীর হবে।

প্রেস সচিব বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ডেমোক্রেট এবং রিপাবলিকের পার্টির সবার সঙ্গে ভালো সম্পর্ক আছে। তাদের টপ লিডারদের অনেকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আমরা আশা করি তার যেই সম্পর্ক এবং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটা আরও গভীরতর হবে।

এসময় প্রধান উপদেষ্টা উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট