শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত দুই নারীর মৃত্যু

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অজ্ঞাত পরিচয়ের দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ৪৫ বছর।

বুধবার (৬ নভেম্বর) সকাল ৭টা ও সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়।

জানতে চাইলে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, গত শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় বিমানবন্দর সড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারী গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান ওই নারী।

এসআই আরও জানান, আমরা ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই নারীর নাম-পরিচয় জানতে পারিনি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর। প্রযুক্তির সহায়তায় ওই নারীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অপর ঘটনার বিষয়ে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এস আই) মিথুন চন্দ্র দাস জানান, গত বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে খিলক্ষেত কাঁচা বাজার রেলগেটে এলাকায় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন এক নারী। পরে খবর পেয়ে দ্রুত ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৭টার দিকে মারা যান ওই নারী।

এসআই জানান, আমরা এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে : নাহিদ ইসলাম

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

করমুক্ত থাকছে কনটেন্ট ক্রিয়েটরদের আয়, থাকছে না ভ্যাটও

এক শাকিরার হাতেই চার বিশ্বকাপ

সীমান্তবর্তী জেলাগুলোতে ১১ দলের ঐক্য আগামীকাল শুক্রবার সমাবেশ করবে।

ঢাকায় আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

তিস্তা মহাপরিকল্পনায় নতুন গতি

সম্পদের হিসাব জমায় সরকারি কর্মচারীদের অনাগ্রহ