,

সালমান-অনিসুলসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর ও উত্তরা পূর্ব থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক এমপি সায়েদুল হক সুমন, কামাল আহমেদ মজুমদার ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। গ্রেপ্তার দেখানো শেষে তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এদিন পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর খিলগাঁও থানার হত্যা মামলায় ব্যারিস্টার সুমন, মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলম এবং উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট