শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা শেষে বেড়েছে ইলিশের সরবরাহ

news-image

ঝালকাঠি প্রতিনিধি : নিষেধাজ্ঞা শেষে রোববার (৩ নভেম্বর) রাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। এর ফলে ঝালকাঠির বাজারে বেড়েছে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ।

সোমবার (৪ নভেম্বর) সকাল থেকেই স্থানীয় বাজারগুলোতে ইলিশের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় অধিকাংশ মাছের দাম কিছুটা কমেছে।

বাজারে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে। মাঝারি সাইজেরে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭০০ টাকা ও এক কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে ১৩৫০ টাকা দরে।

এছাড়া মাঝারি সাইজের চাষের রুই বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, পোয়া মাছ ৩০০ টকা, কই মাছ ২২০ টাকা, সিং মাছ ৪৫০ টাকা ও পাঙাশ বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকা কেজি দরে।

বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ বাড়ায় কিছুটা কম দামে বিক্রি করতে পারছেন তারা। কয়েকদিন পর ইলিশসহ সামুদ্রিক মাছের সরবরাহ আরও বাড়বে। তখন দাম অনেকটাই কমে আসবে। আর ২২ দিন পর ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারা।

জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২২ দিন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন বাজারে মাছের সরবরাহ বেড়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের