,

গৃহবধূকে গুলি করা মাদক কারবারি জাদু সুমন গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় মাদক কারবারিদের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে সংঘটিত গোলাগুলিতে গৃহবধূ নিহতের ঘটনায় সুমন ওরফে জাদু সুমনকে (২৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ ও র‌্যাব-১১।

রোববার (৩ নভেম্বর) র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির মাধ্যমে চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের লক্ষ্যে গ্রেপ্তার আসামি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও আবাসিক ভবনে চাঁদা দাবি করে আসছিলো।

ছাত্র-জনতার ওপর হামলার আসামিকে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগ
দাবিকৃত চাঁদা না পেয়ে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে গ্রেপ্তার জাদু সুমনের হাতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করলে গৃহবধূ আয়েশার (২৬) মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সুমনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

এমএসি/এমএ

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট