শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত সময়ের গোলে মেসি-সুয়ারেজদের হার

news-image

স্পোর্টস ডেস্ক : গত আগস্টে সর্বশেষ লিগস কাপের ম্যাচ হেরেছিল ইন্টার মায়ামি। ১০ ম্যাচ পর এবার তাদের তিক্ত দিন এলো প্রতিপক্ষ আটলান্টা ইউনাইটেডের মাঠে। দলের প্রধান তারকা লিওনেল মেসির আরেকটি গোল-অ্যাসিস্টহীন ম্যাচে ইন্টার মায়ামি ২-১ গোলে হেরেছে। আর্জেন্টাইন অধিনায়কের মতোই বিবর্ণ ছিলেন সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজও।

মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলতে আজ (রোববার) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে নামে মায়ামি। যেখানে বল দখলে কার্যকারিতা দেখালেও, ফ্লোরিডার ক্লাবটি শট নেওয়ায় ছিল পিছিয়ে। এমনকি মায়ামির গোলটিও আসে প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের সুবাদে। তবে ম্যাচে লিড নিয়েও শেষ পর্যন্ত মেসিরা হার নিয়ে মাঠ ছেড়েছেন।

ম্যাচে মায়ামির গোলটি বিতর্ক তৈরি করেছে। এর আগপর্যন্ত ম্যাচে গোলশূন্য সমতায় ছিল দুই দল। ৩৯তম মিনিটে মায়ামির একটি আক্রমণ সামলানোর পর কিছুটা এগিয়ে গিয়ে শট নিতে যান আটলান্টা গোলরক্ষক ব্র্যাড গুজান। তবে তারই সামনে মায়ামির মিডফিল্ডার ফেদেরিকো রেদোন্দো দাঁড়িয়ে থাকায় শটটি ঠিকঠাক না হয়ে তারই সামনে বল পড়ে যায়। সেখান থেকে তার বাড়ানো বল পেয়ে ডেভিড মার্টিনেজ জড়িয়ে দেন স্বাগতিকদের ফাঁকা জালে।

সেই গোলটিতে কিছুটা ব্যাকফুটে চলে যায় আটলান্টা। তবে দ্বিতীয়ার্ধে তারা নাটকীয় জয় আদায় করে নিয়েছে। বিরতির পর ত্রয়োদশ মিনিটে ম্যাচে সমতা টানেন আটলান্টার ডেরিক উইলিয়ামস। এরপর দারুণ কিছু সেভ দেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। যদিও শেষ পর্যন্ত তিনি জাল রক্ষা করতে পারেননি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটেই মেসি-জর্দি আলবাদের হতাশ করে জান্দে সিলভা শেষ পেরেক ঠুকে দেন।

এতে নিশ্চিত হয়ে যায় সাত জয় ও তিন ড্রয়ের পর মায়ামির হার। ম্যাচে বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলেন মেসি, এর মধ্যে তার একটি গোল ক্রসবারে লেগে ফিরে আসে। তার বিবর্ণ দিনেও মায়ামিও জয় আদায় করে নিতে ব্যর্থ হয়েছে।

এই হারের পরও অবশ্য এমএলএস ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে জেরার্দো টাটা মার্টিনোর দলটি। ৩৪ ম্যাচে ২২ জয়, ৮ ড্র ও ৩ হারের পর তাদের পয়েন্ট ৭৪। সমান ম্যাচে দুইয়ে থাকা কলম্বাস ক্রু’র পয়েন্ট ৬৬।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের