,

সেন্টমার্টিন লিজ দেওয়ার বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে : প্রেস উইং

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন লিজ দিচ্ছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার– এমন তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কোনো দেশের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব গুজব থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি ছড়িয়ে পড়া এমন এক গুজবের বিষয়ে শনিবার (২ নভেম্বর) পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।

পোস্টে প্রেস উইং জানায়, ফেসবুকে সেনাবাহিনীর একটি চুক্তির ছবি শেয়ার করে সুশান্ত দাস গুপ্ত নামের এক ব্যক্তির পোস্টে বলা হয়েছে, ডিল ডান, সেন্ট মার্টিন গন?

মূলত বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের (২০২৩ সাল) ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল।

এর সঙ্গে সেন্টমার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব। অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে সেন্টমার্টিন কোনো বিদেশি দেশের কাছে লিজ দেওয়ার পরিকল্পনা তাদের নেই।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট