,

একগুচ্ছ চমক রেখে দল ঘোষণা বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য একগুচ্ছ চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। নাজমুল হোসেন শান্তই থাকছেন অধিনায়ক। তার সহকারী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

২০২৩ বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়া বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দলে ফিরেছেন। তার সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন মিরাজ ও লেগস্পিনার রিশাদ হোসেন।

ওপেনিংয়ে যুক্ত হয়েছেন সৌম্য সরকার। নিয়মিত মুখ হিসেবে আফগানদের বিপক্ষে খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়। নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিম, জাকির হাসান ও জাকের আলী অনিককেও।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। দলে আছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাতকে হোমভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। ৬ নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট