শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আট জেল সুপারকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : কারা অধিদপ্তরের প্রস্তাবনার প্রেক্ষিতে আট জেল সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে অনুযায়ী রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) প্রশান্ত কুমার বণিককে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) জাহানারা বেগমকে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) মো. আব্দুল জলিলকে ফেনী জেলা কারাগার জেল সুপার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমানকে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেনকে গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এবং জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমাকে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের