,

নরসিংদীতে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত

news-image

বেপরোয়া গতিই কেরে নিল ছয়টি তাজা প্রাণ। নরসিংদীর শিবপুরে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ইটাখোলা-মনোহরদী-মঠখলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নরসিংদী মহিলা কলেজের প্রভাষক ও শিবপুরের বৈলাবো গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), মনোহরদী চকবগাদী গ্রামের ছমির উদ্দিনের মেয়ে মারুফা (২৩), শিবপুরের সাতপাড়া গ্রামের রহিম মোল্লার ছেলে ও সিএনজিচালক শাহিন মিয়া (৩৫), রায়পুরার আনিস মিয়ার ছেলে ফারুক মিয়া (৫৫), একই উপজেলার দিলু মিয়ার মেয়ে নয়ন তারা (৫৫) ও অজ্ঞাতনামা আর একজন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে শিবপুর সিএনবি বাজার থেকে থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ইটাখোলার উদ্দেশ্যে যাচ্ছিল। অটোরিকশাটি পচারবাড়ি পৌঁছালে মনোহরদীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একেবারে দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই ছয়জন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালায়।

প্রত্যক্ষদর্শী নাসির উদ্দিন মোল্লা বলেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করছিল। এসময় সামনের দিক থেকে আসা সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় অটোরিকশাটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। পরে আমরা গিয়ে যাত্রীদের বের করার চেষ্টা করি। কিন্তু এমনভাবে ট্রাকের ভেতরে আটকা পড়ে অটোরিকশাটি, টেনে বের করা যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে অটোরিকশা কেটে লাশগুলো বের করে।

নিহত অটোরিকশাচালাক শাহিনের আত্মীয় তোফায়েল বলেন, যাত্রী নিয়ে ইটাখোলা আসছিল। এরই মধ্যে দুর্ঘটনায় চাচাতো ভাই শাহীন মারা গেছে।

অপর এলাকাবাসী ইউসুফ মোল্লা বলেন, সড়কটি নতুন করে সংস্কার করা হয়েছে। দুই পাশে রাস্তা বড় করা হয়েছে। কিন্তু কাজ করার পরও রাস্তার এক অংশে বড় গর্ত। এই গর্তটির কারণে প্রায় এখানে দুর্ঘটনা ঘটে। গত কিছুদিন আগে এখানে দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট