,

সচিবালয়ে বিশৃঙ্খলা: আটক ২৬ শিক্ষার্থী গ্রেফতার, ২৮ জনকে পরিবারের জিম্মায় মুক্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করায় ৫৪ শিক্ষার্থীকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছে।

এ মামলায় আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। বাকি ২৮ শিক্ষার্থীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, বুধবার সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে তাদের শাহবাগ থানায় নেওয়া হয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬০-৭০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করে একটি মামলা রুজু করেছে। আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকি ২৮ জনকে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট