হারিয়ে যাওয়া বিশাল পাখি তিতানিস
হারিয়ে যাওয়া বিশাল পাখি তিতানিসউড়োজাহাজ আবিষ্কারের পরেও কিন্তু মানুষের মাঝে পাখি হওয়ার বাসনা শেষ হয়নি। মানুষ পাখিকে তার স্বাধীনতার চেতনার সঙ্গে যুক্ত করেছে বহু আগে থেকেই। এ যাবৎ যত প্রাচীন সাহিত্য বা মিথ পাওয়া যায় তাতে বিচিত্র কিছু প্রাণীর ব্যাখ্যা পাওয়া যায়। এই বিচিত্র প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে আদৌ ছিল কিনা তা নিয়ে বহুকাল গবেষকদের মাঝে তর্ক-বিতর্ক হয়েছে। তবে একটা সময় সবাই একমত হয়েছেন যে, বর্ণিত বিচিত্র প্রাণীদের মধ্যে অধিকাংশেরই অস্তিত্ব এই পৃথিবীতেই ছিল যা বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে। তেমনি বিলুপ্ত হয়ে যাওয়া একটি পাখি তিতানিস, প্রাচীন ভারতবর্ষের সাহিত্যে যাকে বলা হচ্ছে গরু পাখি।
অস্থিবিদরা পৃথিবীর দক্ষিণাংশে অনেক বৃহদাকার পাখির ফসিল পেয়েছিলেন। প্রথমদিকে এই পাখিগুলোর নাম পাওয়া না গেলেও পরবর্তী সময়ে নামগুলো জানা যায়। ওই প্রাপ্ত ফসিলগুলোর মধ্যে অধিকাংশই ছিল তিতানিস পাখির। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর তৎকালীন অবস্থায় বসবাসকারী পাখিদের মধ্যে সবচেয়ে দ্রুতগামী এবং শিকারি পাখি ছিল তিতানিস। যে কারণে ধারণা করা হয়, এই পাখির উৎস মূলত উত্তর আমেরিকা হলেও, পৃথিবীর বিভিন্ন প্রান্তে এর ফসিল পাওয়া গেছে। তিতানিসদের বয়স এবং সঠিক বাসস্থল সম্পর্কে এখনো বিশেষজ্ঞরা নিশ্চিত নন। তবে একদল বিজ্ঞানীর দাবি, প্রায় দুই মিলিয়ন বছর আগে পৃথিবীতে এই পাখির বিচরণ ছিল। কিন্তু টেক্সাসে যে ফসিল পাওয়া যায় তার কার্বন ডেটিং করে দেখা গেছে যে তাদের বয়স প্রায় পাঁচ মিলিয়ন বছর পুরনো। প্রাগৈতিহাসিক সময়কার বর্ণনায় দেখা যায়, তিতানিস পাখি ছিল পক্ষীকুলের মধ্যে ভয়ঙ্কর শিকারি, যাদের ছিল শক্ত থাবাযুক্ত পা এবং ভারি ডানা। এর বাইরে এদের মস্তিষ্কের হাড়ের গঠন ও তীক্ষè এবং ধারালো ঠোঁট অন্য পাখিদের তুলনায় ভিন্ন ছিল। আর এই কারণেই উত্তর আমেরিকার অনেক বিজ্ঞানী তিতানিসকে পাখি না বলে ডায়নোসর গোত্রীয় বলেও আখ্যা দেন।
বিজ্ঞানীদের দাবি এক একটি তিতানিসের উচ্চতা ছিল প্রায় আট ফুট দুই ইঞ্চি লম্বা এবং প্রায় দেড়শ’ কিলোগ্রাম ওজন। ভারি ডানা কাজে লাগিয়ে তারা ঘণ্টায় প্রায় ৬৫ কিলোমিটার বেগে উড়তে পারতো। তবে অন্যান্য পাখিদের ডানার গড়নের তুলনায় তিতানিসের ডানার গড়ন ভিন্ন। এদের ছোট ডানার পেছনের অংশের হাড় সরাসরি মেরুদণ্ডের হাড়ের সঙ্গে যুক্ত, যে কারণে অন্য পাখিদের মতো পা দিয়ে বেগ সৃষ্টি করে উড়তে হতো না তিতানিসদের। ডানার বেগ কাজে লাগিয়েই তারা উড়তে পারত।
তবে বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত ফসিলগুলোর মধ্যে কিছু দৃশ্যমান পার্থক্য দেখা যায়। কয়েকটি ফসিলে শুধু ডানার অস্তিত্বের পাশাপাশি হাতের অস্তিত্বও পাওয়া গেছে। যে তিতানিসদের হাত ছিল তাদের ডানা তুলনামূলক কম শক্তিশালী ছিল এবং সেই ডানা দিয়ে লড়াই করতে পারত না তারা। লড়াইয়ের জন্য হাত ও বিশাল ঠোঁট ব্যবহার করতে হতো। খাদ্যশৃঙ্খলের হিসাব অনুযায়ী তিতানিস গোত্র ছিল মূলত মাংসাশী। ভূমিতে বসবাসযোগ্য প্রাণী ছিল তাদের খাবার।











