,

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

news-image
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার ফরিদপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, তদন্তে হত্যাকাণ্ডের মূল কারণ ও ঘটনার বিস্তারিত বেরিয়ে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল সন্ধ্যায় শিশুটি বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং এলাকায় মাইকিং করা হয়।

পরে ৩০ এপ্রিল সকালে স্থানীয় একটি কলাবাগান থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী একটি মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সেটি নিখোঁজ শিশুটির বলে শনাক্ত করেন।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) ও নাছিমা বেগম (৪৫)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশুটিকে অপহরণের পর একটি নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। সেখানে তাকে ক্ষতি করার চেষ্টা হলে সে বাধা দেয় এবং বিষয়টি মাকে জানিয়ে দেওয়ার কথা বলে। এরপরই তাকে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।

পরে হত্যাকাণ্ড আড়াল করতে মরদেহটি একাধিকবার স্থানান্তর করা হয় বলে জানায় পুলিশ। পরবর্তীতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড