,

ফাঁসিতে ঝুলিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে

news-image

উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, যারা আওয়ামী লীগ করেছেন তারা তওবা করে সারা জীবনের জন্য সরে আসুন। শেখ হাসিনা মানুষের ওপর দীর্ঘ ১৫ বছর নির্যাতন, অত্যাচার, গুম ও খুন করেছেন। প্রতিটি সেক্টরে সীমাহীন দুর্নীতি ও লুটপাট করেছেন। দেশে এনে ফাঁসিতে ঝুলিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের নয়াপুর এলাকায় ইসলামি মহা সম্মেলন মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, আওয়ামী লীগের দোসররা যেখানে কর্মসূচি দেওয়ার চেষ্টা করবে। সেখানেই দলবল নির্বিশেষে সবার একসঙ্গে প্রতিহত করতে হবে। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ থেকে পালানোর সময় লাগেজে করে দেশের টাকা, পয়সা নিয়ে চলে গেছেন। দলের নেতাকর্মীদের প্রতি শেখ হাসিনার দয়ামায়া নেই। এ দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না। তাই যারা গুম-খুনের সঙ্গে জড়িত তাদের এ দেশে এনে বিচার করতে হবে।

খেলাফত মজলিসের সোনারগাঁ উপজেলার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে যুগ্ম-মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা কুরবান আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ, মহানগর সভাপতি মাওলানা আবু সাইন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সাধারণ সম্পাদক ডা.মোহাম্মদ ইকবাল হোসাইন ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট