,

নিষিদ্ধ সময়ে পদ্মার পাড়ে ইলিশের হাট

news-image

জেলা প্রতিনিধি : ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকলে মাদারীপুরের শিবচরের পদ্মার পাড়ে নিয়মিত হাট বসে। ক্রেতারাও দল বেধে এখানে ইলিশ কিনতে আসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বন্দরখোলা, কাঁঠালবাড়ী, চরজানাজাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় কেনাবেচা হচ্ছে ইলিশ। ভোরে, বিকেল ও সন্ধ্যায় দেদারছে বিক্রি হচ্ছে ইলিশ। যদিও সরকারিভাবে ১২ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার, সংরক্ষণ, বিপণন নিষিদ্ধ করেছে সরকার।

এদিকে মা ইলিশ রক্ষায় পদ্মানদীতে শিবচর উপজেলা মৎস্য অফিস, প্রশাসন, নৌপুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছেন। ইতোমধ্যে জেলে আটক, লাখ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ট্রলার জব্দ, জরিমানা করা হয়। তবুও জেলেরা কৌশলে মাছ ধরে তা পদ্মার পাড়েই বিক্রি করছে।

নিষিদ্ধ সময়ে পদ্মার পাড়ে ইলিশের হাট

এসব হাট ঘুরে দেখা যায়, বড় আকারের ইলিশ ১২০০ টাকা থেকে ১৫০০ টাকা, মাঝারি সাইজের ইলিশ ৮০০ টাকা থেকে ১০০০ টাকা এবং ছোট সাইজের ইলিশ মাছ ৩০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ কিনতে আসা শাহিন হাওলাদার বলেন, এখানে কমদামে তাজা ইলিশ পাওয়া যায়। তাই ইলিশ মাছ কিনতে এসেছি। দাম কম থাকায় ১০ কেজি কিনেছি।

নাম না প্রকাশের শর্তে কয়েকজন জেলে জানান, এখন জালে খুব সহজেই মাছ ধরা পড়ে। বড় বড় ইলিশ মাছ। যদিও সরকার ইলিশ মাছ ধরতে নিষেধ করেছে। তবুও লাভের আশায় ও সংসারের খরচ যোগার করার জন্য চুরি করে মাছ ধরছি। সে মাছ পদ্মার পাড়েই বিক্রি করি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট