মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে দিনে-দুপুরে গাড়ি থামিয়ে ১১ লাখ টাকা ছিনতাই

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে ঘটেছে ছিনতাইয়ের ঘটনা। নেসলে কোম্পানির গাড়ি আটকিয়ে ছয় ছিনতাইকারী ১১ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২০ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে নেসলের মোহাম্মদপুর এরিয়া অ্যাকাউন্ট্যান্ট মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে অফিস থেকে টাকা নিয়ে বের হই ব্যাংকে জমা দেওয়ার জন্য। যখন মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় পৌঁছাই তখন রাস্তা ভাঙার কারণে আমাদের গাড়িটি কিছুটা ধীর গতিতে চলতে থাকে। এরমধ্যে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে দুটি মোটরসাইকেলে করে ছয়জন ছিনতাইকারী এসে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে।

এ সময় তারা দুটি মোটরসাইকেল নিয়ে আমাদের গাড়ির সামনে চলে আসে। আমরা গাড়ি থামালে তারা চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে এবং আমাদের কোপ দেয়। তাদের কোপে আমি পড়ে গেলে তারা ব্যাগে থাকা অফিসের টাকা এবং আমার পকেট থেকেও টাকা নিয়ে চলে যায়।

সাইফুল ইসলাম বলেন, ব্যাগে অফিসের ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার চেক ছিল। সম্পূর্ণ টাকা ও চেক নিয়ে চলে যায় ছিনতাইকারীরা।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিক বলেন, মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে গাড়ি থেকে টাকা ছিনতাইয়ের ঘটনাস্থলে গেছে পুলিশ। তবে কত টাকা ছিনতাই হয়েছে এ বিষয়ে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

টিটি/এসএনআর/জেআইএম

 

এ জাতীয় আরও খবর

৬ উইকেটের জয়ে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ

তানজিদের ফিফটি, এগোচ্ছে বাংলাদেশ

সৃজিতের সঙ্গে কাজ করতে চান অপু

৩৪ দিনে হামের উপসর্গ ২৩ হাজার ৬০৬ শিশুর

নিজ জেলা বগুড়ায় পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি

আগের সরকারের ব্যর্থতায় হাম-রুবেলা প্রাদুর্ভাব বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক মেয়র তাপস ও স্ত্রী আফরিনের ৬ ক্রেডিট কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লিগ শিরোপা বায়ার্ন মিউনিখের দখলে

উপসাগরে ইরানি কার্গো জাহাজ আটক, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় নেই শোবিজের পরিচিত মুখগুলো

পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল আদালত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা ঘোষণা