,

কবে যোগ দিচ্ছেন শাকিব খান?

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। ভক্তদের কাছে তিনি এই মুলুকের কিং খান, বাদশাহ ও সুপারস্টার। একের পর এক হিট সিনেমার সাফল্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ইন্ডাস্ট্রির সবচেয়ে নির্ভরযোগ্য নায়ক হিসেবে। তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‌‌‌‌‌‌‘তুফান’ দেশে বিদেশে বক্স অফিসে ঝড় তুলেছে।

শাকিব এখন দিন গুনছেন নতুন সিনেমা ‘দরদ’ মুক্তির। আসছে নভেম্বরেই বলিউডের নায়িকা সোনাল চৌহানের বিপরীতে সিনেমাটি মুক্তি পাবার কথা রয়েছে। পাশাপাশি শাকিবের এখন ব্যস্ততা বিপিএল নিয়েও। কারণ প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগে দল কিনেছেন তিনি। আছে হারল্যান নিয়েও ব্যস্ততা।

যার ফলে নতুন ছবি ‘বরবাদ’- এর শুটিংয়ে কবে নামছেন সে নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। জানা গেছে, মুম্বাইয়ে ছবিটির শুটিং শুরু করতে সব প্রস্তুতি নেয়া শেষ। আজ শনিবার থেকে শুটিং শুরু করেছেন পরিচালক মেহেদী হাসান হৃদয়।

শাকিব কবে যোগ দেবেন, জানতে চাইলে হৃদয় বলেন, এ ছবির শুটিংয়ে যোগ দিতে এই সপ্তাহের শেষদিকে মুম্বাই যাচ্ছেন শাকিব। আগামী শনিবার থেকেই তিনি শুটিং শুরু করতে পারেন।

বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে ‘বেস্ট টিম’ সমন্বয় করে শুরু হয়েছে ‘বরবাদ’ ছবির কাজ। এতে শাকিবের নায়িকা থাকছেন ইধিকা পাল। এই জুটি ‘প্রিয়তমা’ সিনেমায় দুর্দান্ত সাফল্য পেয়েছে। তবে শাকিব-ইধিকা ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন দুই বাংলার অনেক নামী শিল্পীরা। পরিচালক শিগগিরই সেইসব শিল্পীদের নাম প্রকাশ করবেন।

আগামী ঈদুল ফিতরে মুক্তির টার্গেট নিয়ে প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হচ্ছে ‘বরবাদ’। এর ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ধাঁচের সিনেমা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট